বিজেপি-র কর্মসংস্থান গড়ার স্লোগান প্রসঙ্গে দেবের কটাক্ষ
দি নিউজ লায়নঃ বুধবার, পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে বিজেপি-র কর্মসংস্থান গড়ার স্লোগান প্রসঙ্গে কটাক্ষ করলেন দেব। এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার তুরকা গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিক্রমচন্দ্র প্রধানের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দেব। সেখানে তিনি বলে, ''সাত বছর হয়ে গেল দেশের অর্থনীতির অবস্থা গত ৭০ বছরের থেকেও খারাপ। এরাই আবার বলছেন সোনার বাংলা গড়বেন?
বিজেপি বছরে দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। আমিও চাই চাকরি হোক। গুগল সার্চ করে দেখে নিন, দেশের বেকারত্বের হার গত ৫০ বছরের থেকেও খারাপ হয়েছে। নির্বাচনের আগে চাকরির দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকতে চান। মানুষের জন্য উন্নয়ন হোক, এইটা নিয়েই খেলা হবে।''
এদিন তিনি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে BJP- সোনার বাংলা স্লোগান নিয়ে তোপ দাগেন। দেব বলেন, ''মানুষকে আর বোকা বানানো যাবে না। যে দলের নেতা-নেত্রী মানুষের হয়ে কাজ করবেন তাঁকেই ভোট দেওয়া উচিত।'' তাঁর কথায়, ''আজ সোনার বাংলা গড়ার শ্লোগান ভালো চলছে। সোনার বাংলা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু আমার প্রশ্ন, যাঁরা আজকে সোনার বাংলা গড়বেন বলছেন, ২০১৪ সালে তাঁরাই বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা।''

Post a Comment