ভোটের নাকা চেকিং চলাকালীন লক্ষাধিক টাকার মাদকসহ গ্রেপ্তার তিন পাচারকারী - The News Lion

ভোটের নাকা চেকিং চলাকালীন লক্ষাধিক টাকার মাদকসহ গ্রেপ্তার তিন পাচারকারী

 


দি নিউজ লায়নঃ  ভোটের মধ্যে নাকা চেকিং চলাকালীন বহরমপুর লালগোলা দামি রাজ্য সড়কের অন্তর্গত লালগোলার পণ্ডিতপুর কৃষকবাজার লাগোয়া ১১নম্বর রাজ্য সড়কে অভিযান চালিয়ে পুলিস দেড়শো গ্রাম হেরোইন সহ তিনজন আচ্ছা তারিখে গ্রেপ্তার করল। ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধৃতদের নাম নাজির শেখ, সামায়ুন শেখ এবং আসরাফুল শেখ। 


তিনজনই রঘুনাথগঞ্জ থানার হাতিবাঁধা, কলাবাগ ও সম্মতিনগরের বাসিন্দা।  তাদের বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা  ৫ দিনে পুলিশ হেফাজতে তোলা হবে বলে জানা যায়।  পণ্ডিতপুর এলাকায় হেরোইন হাত বদল হবে বলে খবর আসে।  স্থানীয় সূত্রে জানা গেছে,পণ্ডিতপুর কৃষক বাজার সংলগ্ন এলাকায় একটি টিম অপেক্ষা করতে থাকে। 


 তিনজন ওই মাদক হাত বদলের জন্য কৃষক বাজার এলাকায় এলে তাদের আটক করে তল্লাশি চালানোর সময় একটি প্যাকেট থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতেই তারা লালগোলায় এসেছিল বলে প্রাথমিক জেরায় জানা গিয়েছে। মাদকের মূল্য  লক্ষাধিক 

টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.