তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা দিনহাটায় - The News Lion

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, উত্তেজনা দিনহাটায়

 


দি নিউজ লায়নঃ      তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালালো ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের সাংসদ নিশীথ অধিকারীর মদতে দিনহাটার ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে এই ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটনার খবর পেয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জয়দীপ ঘোষ ও বিশ্বনাথ দে আমিনের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। 


অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ভাজপার দুষ্কৃতি বাহিনীকে গ্রেফতারের দাবি জানান তারা‌। তৃণমূলের অভিযোগ, রবিবার গভীর রাতে 50 থেকে 60 জন সশস্ত্র দুষ্কৃতী তাদের পার্টি অফিসে হামলা চালায়। পার্টি অফিসের চেয়ার টেবিলসহ যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙ্গা হয় দলনেত্রীর ছবি। একাধিক গুরুত্বপূর্ণ নথি পত্র নষ্ট করে দেওয়া হয়। ভেটাগুড়ি এলাকায় গত কয়েক মাসে একাধিকবার তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে ভাজপা। বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে তাণ্ডব চালানো হচ্ছে।


 প্রায় প্রতিদিনই কোনো না কোনো তৃণমূল নেতাকর্মীর ওপর হামলা হচ্ছে। বিধানসভা ভোটের আগে গোটা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ভাজপা। তৃণমূলের হুঁশিয়ারি, যেভাবে প্রতিদিন হামলার মুখে পড়তে হচ্ছে তাদের তাতে আগামী দিনে ভেটাগুড়ির সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধের পথে হাঁটবেন তারা। কোনো অবস্থাতেই বহিরাগত দুষ্কৃতীদের এলাকা দখল করতে দেওয়া হবে না। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কারা হামলার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.