মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয় - The News Lion

মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়

 


দি নিউজ লায়নঃ    মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। এদিন আলিপুরে ডিএম অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিক্ষোভ শুরু হয়। 


বাবুলের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বিক্ষোভ দেখানো হয়।  প্রসঙ্গত এবার টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে বাবুলের প্রতিপক্ষ অরূপ বিশ্বাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.