ছাতনায় গ্রামবাসীদের ভোট বয়কট - The News Lion

ছাতনায় গ্রামবাসীদের ভোট বয়কট

 


দি নিউজ লায়নঃ   আজ থেকে শুরু বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। তবে ছাতনার একটি গ্রামে সকলে মিলে ভোট বয়কট করেছেন। তাদের সকলের দাবি,   জামখোল নদীর উপরের ভগ্নপ্রায় ব্রিজের সমস্যা যতক্ষণ না মিটছে ততক্ষণ ভোট দেবে না কেউ। 


গ্রামবাসীদের অভিযোগ বর্ষার সময় জলের পরিমাণ বাড়লে অত্যন্ত কষ্টে যাতায়াত করতে হয়। চলাফেরা করার অবস্থা থাকে না। কোমরে দড়ি বেঁধে যাতায়াত করতে হয় মহিলাদের। বয়স্করা যাতায়াত করতে পারেন না। 


বারাবার সরকারকে জানিয়েও কোনও সুরাহা হয় নি। তাই এই ব্রিজের সমস্যা যতক্ষণ না মিটছে ততক্ষণ ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা রাজ্য়  ব্রিজ নয় তো ভোট নয়। প্ল্যাকার্ডে লিখে টাঙিয়ে দিয়েছেন।  তাঁরা কোনও প্রতিশ্রুতি মানবেন না বলেও জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.