কলেজ সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার পৌঢ় অস্ত্র কারবারি
দি নিউজ লায়নঃ রানিতলা থানার সরলপুর বিএড কলেজ সংলগ্ন এলাকা থেকে একটি ৭ এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ পুলিস এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তারে ব্যাপক উত্তেজনা ছড়ায়। , ধৃত ষাটোর্দ্ধ অস্ত্র কারবারির নাম হাবিবুর শেখ। তাঁর বাড়ি রানিতলা থানার সরলপুরে। বৃদ্ধ অস্ত্র কারবারিকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ২০মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন।
জেলার এক পুলিস আধিকারিক বলেন, হাবিবুর শেখ দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। স্থানীয় সোর্স মারফত এই খবর জানার পরেই ওই অস্ত্র কারবারির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল। হাত বদলের জন্য একটি ব্যাগে করে পিস্তল ও দুই রাউন্ড গুলি নিয়ে যাচ্ছিল।
সরলপুর বিএড কলেজ সংলগ্ন এলাকায় আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ দুই রাউন্ড গুলি সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েক বছর আগেও তাকে মালদা জেলার পুলিস অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে। প্রসঙ্গত, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ দুই দুস্কৃতীকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদ থানার পুলিস।

Post a Comment