অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধিমান রায়ের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ - The News Lion

অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধিমান রায়ের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ     বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই নির্বাচনী বিধি শুরু হয়ে গিয়েছে।জেলা প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রনে চলে গিয়েছে।এলাকার বিধায়করাও বিদায়ী বা প্রাক্তন হয়ে গিয়েছেন। অথচ নির্বাচন বিধি শুরু হয়ে যাওয়ার পরেও অশোকনগরে বেশ কয়েকটি ব্যানারে বিধায়ক হিসেবে ধিমান রায়ের নাম লেখা নিয়েই নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধিমান রায়ের বিরুদ্ধে।এই ইস্যুতেই সরব হয়েছেন বিরোধীরা।


অশোকনগর শহরের বেশ কিছু এলাকায় নির্বাচন সংক্রান্ত শাসক দলের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায় ব্যানার। এই নিয়ে আপত্তির কোন বিষয়ই নেই।কিন্তু বিপত্তি বেধেছে বাংলা নিজের মেয়েকেই চায় ব্যানারে অশোকনগরের বিধায়ক হিসেবে ধিমান রায়ের নাম।নিয়ম অনুযায়ী নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই বিধায়করা বিদায়ী হয়ে পড়েন।কিন্তু ব্যানারে বিধায়ক লেখা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।  এই বিষয়ে বিদায়ী বিধায়ক ধিমান রায় বলেন গত ২৭ ফেব্রুয়ারী নির্বাচন বিধি শুরু হয়েছে।এই ব্যানার গুলো তার আগে লাগানো। নতুন কোন ব্যানারে বিধায়ক বা ধিমান রায়ের নামই নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.