জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে কেন্দ্রিয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ
দি নিউজ লায়ন ; জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলায় প্রথম দফার নির্বাচনে রয়েছে। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় গিয়ে যৌথ বাহিনীকে নিয়ে রুট মার্চ ও টহলদারির কাজ শুরু করেছেন।সেই সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে জনসংযোগ বাড়ানোর এবং সাধারণ মানুষের অসুবিধার কথা জিজ্ঞাসা করে সাধারণ মানুষকে নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার কথা বলছেন।
মানুষ যাতে আতঙ্কিত না হয় তাই সাধারণ মানুষের পাশে প্রশাসন রয়েছে বলে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। নির্বাচন কমিশনের নির্দেশ মতো তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন ।অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে শুরু করে দিয়েছে জঙ্গলমহলের থানা এলাকায় যৌথবাহিনী রুট মার্চ ও টহলদারি ।যদিও নতুন করে যৌথবাহিনী এসে পৌঁছায়নি ঝাড়গ্রাম জেলায়।
ঝাড়গ্রাম জেলায় দীর্ঘদিন ধরে থাকা যৌথবাহিনীর জওয়ান দের নিয়ে রুট মার্চ শুরু করে দিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের রানটুযা সহ বিভিন্ন জায়গায় পুলিশ সুপার ইন্দিরা মুখার্জির নেতৃত্বে যৌথবাহিনী জওয়ানরা রুটমার্চ টহলদারির কাজ চালায়।

Post a Comment