পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি - The News Lion

পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি




দি নিউজ লায়ন ; তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি রাঘবপুর গ্রামের।


ওই গ্রাম পঞ্চায়েত প্রধান সুজিত জোয়াদ্দারের অভিযোগ, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ তার বাড়ি লক্ষ্য করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক রাউন্ড প্রথমে গুলি চালায়। এরপর প্রধান সহ এলাকার লোকজন বেরিয়ে আসলে দুষ্কৃতীরা রাস্তায় উঠে আরও এক রাউন্ড গুলি চালায়। সকালে রানাঘাট থানার পুলিশ রাস্তার ধার থেকে একটি গুলির খোল উদ্ধার করে।  


২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে অশান্তি সৃষ্টি করার জন্যই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রধানকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.