ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস মনোনয়ন পত্র জমা দিলেন - The News Lion

ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাস মনোনয়ন পত্র জমা দিলেন




দি নিউজ লায়ন ;  সোমবার দুপুরে কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ক্যানিং হসপিটাল মোড় থেকে মিছিল করে ১৩৮ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস কে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য নিয়ে আসে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা শাসকের কার্যালয়ে সামনে।সেখানে নির্বাচন কমিশনের নিয়ম কানুন মেনেই ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস নমিনেশন দেওয়ার তোড়জোড় করে।এরপর বিকালে নমিনেশন পত্র তুলে দেন ক্যানিং মহকুমা শাসক তথা আর ও রবিপ্রকাশ মিনারের কাছে।


এদিন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,এসডিপিও গোবিন্দ শিকদার নেতৃত্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোড়া ছিল।এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় দুজনের বেশি মনোনয়ন কক্ষে ঢুকতে দেওয়া হয়নি প্রার্থীর সঙ্গে।এবারের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্নব রায়,এসইউসিআই প্রার্থী নারায়ণ নস্কর।তবে বিরোধীরা ভোট প্রচারে অনেক পিছিয়ে।


ভোট প্রচারে অনেকটা এগিয়ে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস।এদিন তৃণমূলের কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস কে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতন।বাজানার তালে,আদিবাসী নৃত্যের ছন্দে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাস কে নিয়ে আসে মনোনয়ন জমা দেয়ারজন্য।তবে তা ছিল সম্পূর্ণ নির্বাচনী নিয়ম কানুন মেনে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.