আমি যা বলি আমি তাই করি, বললেন সুশান্ত ঘোষ
দি নিউজ লায়ন ; একসময় সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বর্তমানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের পাঁচ নম্বর লালগেড়িয়া অঞ্চল। শুক্রবার লালগেড়িয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন বাম কংগ্রেস জোটের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করেন এবং গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাকে ভোট দেওয়ার আবেদন জানান।
সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলে জনসংযোগের কাজ করেন।প্রচারের সময় শিশুদের ও তিনি আদর করেন। তিনি গ্রামবাসীদের বলেন ভয় করবেন না আমি আপনাদের পাশে রয়েছি। আপনারা যদি কোন বিপদের মধ্যে পড়েন তাহলে আমাকে জানাবেন। তিনি বলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দেবেন না। সংযুক্ত মোর্চার বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন।
তিনি গ্রামবাসীদের বলেন গরিব মানুষের অধিকার বামেরা ছাড়া আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। সবাই গরিব মানুষের ভোট নেয়, কিন্তু তাদের কোন কাজ করে দেয় না ।তাই গরিব মানুষেরা বঞ্চিত। সেই জন্য তিনি সাতাশে মার্চ ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট নিজেদেরকে দেওয়ার জন্য আবেদন জানান । সুশান্ত ঘোষ বলেন আমি যা বলি আমি তাই করি।
আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিতে চাইনা। আমি মানুষের জন্য কাজ করতে চাই । আগে ও মানুষের পাশে ছিলাম আগামী দিনেওআমি মানুষের পাশে থাকব। তাই দলীয় কর্মীদের তিনি নির্ভয়ে কাজ করার আহ্বান জানান।

Post a Comment