সুন্দরবনের নদীতে আটক বাংলাদেশী ট্রলার সহ প্রচুর শাড়ি - The News Lion

সুন্দরবনের নদীতে আটক বাংলাদেশী ট্রলার সহ প্রচুর শাড়ি




দি নিউজ লায়ন ; শুক্রবার সারা রাত  পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো কোস্টগার্ড। বেশ কিছুদিন ধরেই বঙ্গোপসাগরের লাগোয়া কেন্দুয়া (কেঁদো) দ্বীপের কাছে বাংলাদেশী বোডের আনাগোনার খবর আসছিলো। কোস্টগার্ড একটি বাংলাদেশী ট্রলার কে ধরার পর পাচারের ঘটনাটি সামনে এসে যায়।কোস্টগার্ড যখন কেন্দুয়া দ্বীপের কাছে টহল দিচ্ছিল তখনই ওই এলাকা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল কালো পতাকা লাগানো একটি বড় ট্রলার যা সাধারণত এদেশীয় নয়।


 এরপর সন্দেহ  হওয়ায় কোস্টগার্ড ওই ট্রলারটির পিছু ধাওয়া করতেই ধরা পরার ট্রলারে থাকা সাত-আট জন নদীর জলে ঝাঁপ দিয়ে বাঘের জঙ্গলে পালিয়ে যায়। এরপর সেই ট্রলারটি গোসাবার সুন্দরবন উপকূল থানার হাতে তুলে দেয় কোস্টগার্ড। পুলিশ ট্রলারটি থেকে উদ্ধার করেছে ৩৬৩ টি ভারতীয় শাড়ি, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।  সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশী ট্রলারটিও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.