আমার বিরুদ্ধে বিজেপির প্রার্থীই তো নেই, খেলবো কার সঙ্গে? বিজেপিকে কটাক্ষ করে বললেন জ্যোতিপ্রিয় - The News Lion

আমার বিরুদ্ধে বিজেপির প্রার্থীই তো নেই, খেলবো কার সঙ্গে? বিজেপিকে কটাক্ষ করে বললেন জ্যোতিপ্রিয়




দি নিউজ লায়ন ;   বিজেপি নেতারা তো আমার বিরুদ্ধে প্রার্থী দিতেই পারলেন না এখনও তো আমি খেলবো কাদের সঙ্গে? এভাবেই এবারে বিজেপিকে কটাক্ষ করলেন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী এবং রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, বিজেপির বড়ো বড়ো নেতারা তো বেশ বড়ো বড়ো ভাষণ দিয়ে বলেছিলেন,আমি যেখানে ভোটে দাঁড়াবো সেখানেই নাকি তাঁরা আমাকে হারিয়ে দেবেন। 


তো ওইসব বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলছি, আমি তো হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছি। আমার ভোটের প্রচার, দেওয়াল লিখন সবই তো কমপ্লিট। কিন্তু কই, আপনাদের কেউই তো আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে সাহস পাচ্ছেন না। এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে প্রার্থীই দিতে পারলেন না আপনারা। খেলবো কার সঙ্গে! আসল কথা শুনুন, সারা বছর ধরে মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের ভাগীদার হলে তবেই মানুষের ভালোবাসা পাওয়া যায়। যেটা আমি সারা বছর ধরে করে থাকি। আর আমি এলাকার উন্নয়ন নিয়ে যে কাজ করেছি,  তাতে করে ভোটের প্রচারে গিয়ে মানুষের প্রাণঢালা সমর্থন পাচ্ছি। 


বিজেপির ওইসব নেতাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তোপরিযায়ী পাখিদের মতো ভোটের আগে ভোট পাওয়ার লোভে এলাকায় আসেন। আর ভোট মিটে গেলে আপনাদের টিকিটুকুও দেখতে পায় না এলাকার মানুষজন। তাই পনাদের হয়ে কেউ প্রার্থী হতে চাইছেন না। যে কারনে নিরুপায় হয়ে আপনারা কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমান সাংসদদের প্রার্থী করছেন। এরপর হয়তো আমাদের দেখতে হবে ওইসব কেন্দ্রীয় মন্ত্রী এবং আপনাদের সাংসদরাই গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা ভোটে প্রার্থী হচ্ছেন। সেইদিন সামনেই আসছে এপনারা অপেক্ষা করুন। বর্তমানে চারিদিকে যা দেখছি, তাতে টিকিট না পেয়ে বাংলা জুড়ে যেভাবে বিজেপি ছাড়ার হিড়িক উঠেছে তাতে মনে হচ্ছে, বিজেপি দলটা আর আগামী বিধানসভা ভোট পর্যন্ত টিকবে না।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.