ভোট মিটলে বুঝে নেবো কত বড় মস্তান হয়েছো ! বিজেপিকে হুঁশিয়ারি মমতার
দি নিউজ লায়ন ; গুন্ডা দিয়ে ভয় দেখাচ্ছ। আমার গাড়িতে হামলা করছো। ভোট শেষ হোক তার পর দেখ নেব কত বড় মস্তান ! হুগলির জনসভা থেকে নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে বিজেপিকে হুঁশিয়ারি মমতার। হুগলির গোঘাটের সভা থেকে মমতা বলেন, নন্দীগ্রামের বলরামপুরে আমাদের একটা ছেলেকে এমন মেরেছে যে সে বাঁচবে কিনা জানি না। এলাকায় অত্যাচার করেছে। এর পেছনে যারা রয়েছে তাদের একসময় আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম। ভোটে দাঁডি়য়েছিস। লড়াই কর না! বলরামপুরে গিয়েছিলাম। আমার গাড়িতে হামলা করছে। গাড়িতে দুমদাম মারছে। এত সাহস!
শুধু ভোট বলে চেপে যাচ্ছি। তা না হলে দেখে নিতাম কার কতবড় চেহারা। একজনের মেয়েকে বলেছে, তৃণমূলকে ভোট দিলে তুলে নিয়ে যাব। এতবড় সাহস! উত্তরপ্রদেশরে গুন্ডারা ভেবেছে কি! হাথরস করেছে বলে এখানে মেয়েদের গায়ে হাত দেবে? করে দেখা? বিহার থেকে গুন্ডা এনে ভোট করা হচ্ছে? কালও নন্দীগ্রামের গোকুলনগর, বোয়ালে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। আরামবাগের রিসর্ট থেকে টাকা বিলোচ্ছে বিজেপি নেতারা। ভোট ফুরলে সব কেস খুঁজে বের করব। মনে রাখবে গুন্ডা বিজেপিকে ভোট দেবেন না। বিজেপিকে আক্রমণের পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
তিনি বলেন এতো কিছু হয়ে যাচ্ছে ইউপি বিহার থেকে পুলিশের বেশে গুন্ডা ঢোকাচ্ছে বিজেপি অথচ নির্বাচন কমিশন একটিও কথা বলছে না ওদের বলে বলে গলা ব্যথা হয়ে গেল আমার। বিজেপির সোনার বাংলা গড়ার দাবিকে তীব্র বিদ্রুপ করে মমতা বলেন, বলে কিনা বাংলাকে সোনার বাংলা করা হবে। বাংলাকে বাংলা বলতে পারে না। বলে কিনা সুনার বাংলা। ঠিকমতে উচ্চারণও করতে পারে না। আমি রাজ্যের নামটা বাংলা করতে চেয়েছিলাম। ওরা করেনি। এরা বাংলাকে ঘৃণা করে।
তৃণমূল সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, এখন গোঘাট, আরামবাগ বদলে গিয়েছে। মনে রাখতে হবে উন্নয়নের কথা মাথায় রাখতে হবে। যে উন্নয়নের সঙ্গে নেই তাদের সঙ্গে আমি নেই। গোঘাট পর্যন্ত রেল এসে গিয়েছে। এটা আমর করা। কামারপুকুর থেকে তারকেশ্বর ট্রেন চলবে। আমরা তারকেশ্বর, ফুরফুরার উন্নয়ন করেছি। আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করছি। খরচ হবে ৪০ কোটি টাকা। এতে বন্য আটকানো যাবে। মেচেদা থেকে শিলিগুড়ি পর্যন্ত ৪ লেনের রাস্তা হবে।

Post a Comment