পুলিশকে লক্ষ্য করে বোমা, গুরুতর জখম ওসিসহ তিন - The News Lion

পুলিশকে লক্ষ্য করে বোমা, গুরুতর জখম ওসিসহ তিন




দি নিউজ লায়ন ;  বহিরাগত দুষ্কৃতীদের ঢুকিয়ে ভোটের দিন অশান্তি তৈরি করবে ভাজপা, আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের ও করা হয়। সেই আশঙ্কাই সত্যি হলো। প্রথম দফার ভোটের শুরুতেই পূর্ব মেদিনীপুরের খেজুরি,পটাশপুর,ভগবানপুরে ভোট দখল করতে হামলা চালাল শুভেন্দুর মদতপুষ্ট ভাজপার দুষ্কৃতিরা। শুক্রবার রাত থেকেই ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে খেজুরি। খেজুরির বটতলায় সারারাত বোমাবাজি করে ভাজপার দুষ্কৃতিরা। ভোটগ্রহণ শুরু হতেই একাধিক বুথ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় তৃণমূলের এজেন্টদের। 


অভিযোগ, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলে হুমকি। খেজুরির পাশাপাশি পটাশপুর ২ ব্লকেও ব‍্যাপক হামলা চালায় ভাজপার দুষ্কৃতিরা। এখানেও ভাজপার হামলায় বেশ কয়েকজন তৃণমূলকর্মী জখম হয়। ভগবানপুর বিধানসভা এলাকার সাতসতমাল শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে। ভাজপার দুষ্কৃতিরা শুক্রবার রাতে এলাকা দখল করতে এলে পাল্টা প্রতিরোধ তৈরি করে তৃণমূল দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।


 পুলিশ ঘটনাস্থলে এলে ভাজপা দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে বোমা বাজি করে গুরুতর জখম হন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী সহ আরো তিন পুলিশকর্মী কোনক্রমে যখন পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে যান বাকি পুলিশকর্মীরা। গুরুতর জখম ওসিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.