বিজেপির গোষ্ঠী কোন্দল শান্তিপুরে - The News Lion

বিজেপির গোষ্ঠী কোন্দল শান্তিপুরে




দি নিউজ লায়ন ; বিজেপির প্রার্থী ঘোষণার পরে এবার প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল শান্তিপুরে।বিজেপির শান্তিপুর বিধানসভার প্রার্থী জগন্নাথ সরকার পছন্দ নয়, তাই বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হওয়ার কথা ঘোষণা করলেন বিজেপির প্রাক্তন বিধানসভার প্রার্থী তথা প্রাক্তন জেলা সম্পাদক সুফল সরকার। এদিন বিজেপির তরফ থেকে নদীয়া শান্তিপুর বিধানসভার প্রার্থী হিসেবে রানাঘাট কেন্দ্রে  সাংসদ জগন্নাথ সরকার এর নাম ঘোষণা করে। 


এরপরই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। প্রার্থী পছন্দ না হওয়ার কারণে প্রকাশ্যে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন বিজেপি নেতা সুফল সরকার। তিনি দীর্ঘদিন বিজেপির নদীয়া জেলা সম্পাদক ছিলেন। এর পাশাপাশি নদীয়া জেলার সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। বিজেপির হয়ে শান্তিপুরে বিধানসভার প্রার্থী হয়েছিলেন তিনি। 


সুফল সরকার বলেন, জগন্নাথ সরকার সাংসদ হওয়ার পর কখনো মানুষের সাহায্যে আসেনি। এর পাশাপাশি দলের সংগঠন এর ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে তিনি বাধা দিয়েছেন। তাই সাধারণ মানুষ এই প্রার্থীকে মেনে নিচ্ছে না। বিজেপির সাধারণ কর্মীদের আবেদনে আমি সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.