হাওড়া ফেরিঘাটে তল্লাশি, উদ্ধার কয়েক লক্ষ টাকা ভর্তি ব্যাগ - The News Lion

হাওড়া ফেরিঘাটে তল্লাশি, উদ্ধার কয়েক লক্ষ টাকা ভর্তি ব্যাগ




দি নিউজ লায়ন ; হাওড়া ফেরিঘাটে তল্লাশির সময় এক যুবকের ব্যাগ থেকে নগদ প্রায় ১২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। নির্বাচনের আগে হাওড়ার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নাকা চেকিংয়ের পাশাপাশি ফেরিঘাটেও তল্লাশি চলছে। পুলিশের সঙ্গেই তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। বুধবার সকালে হাওড়া ফেরিঘাটে গোলাবাড়ি থানার পুলিশের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম তল্লাশির সময় ওই যুবককে দেখে সন্দেহ হয়। 


তাঁর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো নোটের বান্ডিল। নির্বাচনের আগে এই এতো পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, ওই যুবকের বাড়ি বীরভূম রামপুরহাটের থানাপাড়া এলাকায়। তাঁর একটি আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.