দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা - The News Lion

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা




দি নিউজ লায়ন ;  দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।  কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে ঘটে ঘটে ওই দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন অবস্থায় একটি কন্টেনারের ধাক্কায় ঘটে যায় ওই ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন।  এদের মধ্যে একাধিক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের কলকাতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে বিদ্যাসাগর সেতুর টোলট্যাক্সের সামনের ঘটনাটি ঘটে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  এদিন ভোর প্রায় ৫টা নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসছিল একটি মালবোঝাই কন্টেনার। দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনের কাছে সেই কন্টেনারটি হঠাৎই যান্ত্রিক কারণে নিয়ন্ত্রণ হারায়।এরপর টোলট্যাক্সে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি টুরিস্ট গাড়িতে সেটি ধাক্কা মারে। কন্টেনারের ধাক্কায় টুরিস্ট গাড়িটি পিছনে থাকা একটি টাক্সির উপরে উঠে যায়।


 সেই ট্রাক্সির পিছনে একটি লরি ছিল। সেই ট্রাক্সি ধাক্কা মারে পিছনে থাকা লরিটিতে। এই ঘটনায় মৃত্যু হয় ট্যাক্সিতে থাকা এক ব্যাক্তির। আহত হন কয়েকজন।   আহতদের কলকাতায় চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাজপুর যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের ওই গাড়ি। নিয়ন্ত্রণহীন কন্টেনার ধাক্কা মারে। এদিন সকালে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি।তখনই ঘটে দুর্ঘটনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.