ব্রিগেডে উপস্থিত থাকা নিয়ে অক্ষয় কুমারের বড় বার্তা
দি নিউজ লায়নঃ ব্রিগডের মঞ্চে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। এদিনের ব্রিগেডে উপস্থিত থাকার কথাছিল বিলউডে তারকা অক্ষয় কুমারের। আর তা নিয়েই এদিন মুখ খোলেন অক্ষয়।
তিনি সাফ জানিয়ে দিলেন, যে ব্রিগেডের সভায় থাকছেন না। ব্রিগেডে তাঁর উপস্থিতি নিয়ে খবর প্রসঙ্গে অক্ষয় মুখ খুলেই বলেন, এই ধরনের সমস্ত খবর ভুয়ো।
অক্ষয় অবাক! তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি অবাক হয়ে গিয়েছেন এমন ধরনের খবরে। অক্ষয় বলেন তিনি আপাতত মুম্বইতে শ্যুটিংয়ে ব্যাস্ত। তাই কলকাতায় তাঁর উপস্থিত থাকার খবর খবর সম্পূর্ণ ভুয়ো।

Post a Comment