করোনা আক্রান্ত ফতিমা
দি নিউজ লায়ন; মহারাষ্ট্রে ফের নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ বাড়ছে। দ্বিতীয় দফায় করোনার সংক্রমণে বলিউডে একাধিক তারকার করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে। কিছুদিন আগে আমির খানও করোনা আক্রন্ত হয়েছেন।
এবার করোনার কবলে পড়লেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন ফতিমা। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফতিমা লেখেন, ''আমার covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যাঁরা আমার সুস্থতা কামনা করছেন, তাঁদের ধন্যবাদ।''

Post a Comment