হুগলির হরিপালে ১০০ শয্যা বিশিষ্ট গ্রামীন হাসপাতালের ভীত পুজোয় বেচারাম মান্না - The News Lion

হুগলির হরিপালে ১০০ শয্যা বিশিষ্ট গ্রামীন হাসপাতালের ভীত পুজোয় বেচারাম মান্না

 


দি নিউজ লায়নঃ          হুগলি জেলার হরিপাল গ্রামীণ হাসপাতালে ১০০ বেডের অনুমোদন পেয়েছে পঃব সরকারের পূর্ত দপ্তর থেকে। শুক্রবার  হরিপাল গ্রামীণ হাসপাতালের নতুন বিল্ডিং এর কাজের শুরু হওয়ার জন্য ভিত পূজার আয়োজন করা হয়। এই ভিত পূজা উপলক্ষে হাজারো মানুষের উপস্থিতিতে হরিপালের বিধায়ক বেচারাম মান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 


পুরোহিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক। উপস্থিত ছিলেন সুমিত সরকার, বাবলু গায়েন, স্বরূপ মিত্র, অলোক সাঁতরা, প্রদীপ দলুই, জয়দেব মুদি সহ  অন্যান্য নেতৃত্ব বৃন্দ। ১০০ বেডের হাসপাতালের বিল্ডিংর জন্য খরচ ২৪,১০,১৫,৯৬৩ টাকা।  


মোট খরচ  হবে ৩৫ কোটি। এতে হরিপাল বাসীকে আর কোন রোগের জন্যে কলকাতায় ছুটতে হবে না অভিমত এলাকাবাসীর। হরিপালের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না বলেন এর ফলে হরিপাল এলাকার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য বিশেষভাবে উপকৃত হবেন । ৩৫ কোটি টাকা খরচ করে নতুন বিল্ডিং তৈরির কাজ শুক্রবার থেকে শুরু করা হয়েছে ভিত পূজার মাধ্যমে। এর জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.