পদ নয় পতাকা চাই,দিদি মনি তোমাকে চাই স্লোগান উঠলো তৃনমূলের প্রতিবাদ মিছিলে
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার অন্তর্গত দাঁতন দুই নম্বর ব্লকের জেনকাপুর এলাকায় পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ওই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ শামিল হয়েছিলেন।
প্রতিবাদ মিছিলে নেতৃত্বদেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান ও তৃণমূল কংগ্রেসের নেতা শৈবাল গিরি সহ আরো অনেক। প্রতিবাদে মিছিল থেকে স্লোগান উঠে পদ নয় পতাকা চাই,দিদিমণি তোমাকে চাই।এক মাসে ১০০ টাকা রান্নার গ্যাসের দাম বাড়লো কার স্বার্থে অপদার্থ নরেন্দ্র মোদির সরকার জবাব চাই ,জবাব দাও।প্রতিবাদ মিছিলের শেষে জেনকা পুরে এক সভার আয়োজন করা হয়।
ওই সভায় দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান তীব্র ভাষায় বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের সমালোচনা করেন।তিনি তার ভাষণে বলে প্রতিদিন পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়লে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব রয়েছেন।এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।প্রতিটি জিনিষ এর দাম বাড়ছে।রান্নার গ্যাসের দাম এই মাসে ১০০ টাকা বেড়েছে।এরপর ও কি কেন্দ্র সরকার বলবে মানুষের ভালো দিন আসছে।
বিজেপি নেতারা বাংলা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে।কিন্তু পেট্টোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়লেও তাদের মুখে কোন কথা শোনা যায় না।তিনি বিজেপি উপযুক্ত জবাব দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান।তিনি বলেন তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস আন্দোলন করবে।সেই আন্দোলনে তিনি সকল কে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।

Post a Comment