আজ শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে, নদীয়ার ফুলিয়ার বয়রা ঘাটে পুণ্যস্নানের ভিড়
দি নিউজ লায়নঃ আজ মাঘী পূর্ণিমা সেই তিথি উপলক্ষে শান্তিপুর ফুলিয়ার কৃত্তিবাস বয়রা ঘাটে পুণ্যস্নানের ভিড় সাধারণ মানুষের,বহু দূর দূর থেকে পুণ্যস্নানের জন্য ও পুণ্য অর্জনের জন্য ফুলিয়া বয়রার গঙ্গায় পুণ্যস্নানের জন্য আসছেন তারা, বেশ কয়েক বছর ধরে এই পুণ্যস্নান কে কেন্দ্র করে তৈরি হয়েছে ফুলিয়ার কৃত্তিবাস বয়রা ঘাটে এক মিলন মেলা,এই মেলায় এ বছর সকাল থেকেই হাজার সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
এছাড়াও হালকা তাপমাত্রা বাড়ার কারণে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে ফুলিয়ার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানীয় জল প্রদান করতেও দেখা গেল।

Post a Comment