নবদ্বীপ পৌরসভার উদ্যোগে আধুনিক মানের সুইমিং পুলের অনুষ্ঠানিক উদ্বোধন
দি নিউজ লায়নঃ নবদ্বীপ পৌরসভার উদ্যোগে অত্যাধুনিক মানের সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। রবিবার বিকেলে শতাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে নবদ্বীপ পৌরসভার ২১ নং ওয়ার্ডের প্রাচীনমায়াপুর এলাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়ামের অঙ্গ বা প্রথম ধাপ অত্যাধুনিক মানের সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও ছিলেন, পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ ভট্টাচার্য, প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সচীন্দ্র বসাক,নিতাই চন্দ্র দাস,মিহীরকান্তি পাল,প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনুরাধা মুখার্জী, অনুরাধা মন্ডল, ভারতী ভট্টাচার্য, গোষ্ঠ ভট্টাচার্য, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস ঘোষ, শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সাহা, শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় প্রমুখ। পৌরসভা সূত্রে জানতে পারা যায়, অত্যাধুনিক সুইমিং পুলটির দৈর্ঘ্য ছাব্বিশ দশমিক পাঁচ মিটার ও প্রস্থে ষোলো মিটার।
গভীরতা এক দশমিক এক মিটার। নবদ্বীপ পৌরসভার বর্তমান প্রশাসক বিমান কৃষ্ণ সাহা জানান,শহরের মানুষদের জন্য প্রাচীনমায়াপুর এলাকায় একটি আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলার জন্য প্রাচীনমায়াপুর জাতীয় (বয়েজ) বিদ্যালয়ের তরফে সাড়ে ছয় বিঘা জমি পৌরসভা কে হস্তান্তর করা হয়। জমি পাওয়ার পর পৌরসভার উদ্যোগে শুরু হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্যে, ক্রীড়া প্রেমী যুবক ও যুবতীদের জন্য গড়ে তোলা হল একটি আধুনিক মানের সুইমিং পুল।
পৌরসভা সূত্রে আরও জানতে পারা যায়, প্রায় এক বছর আগে ২১ নং ওয়ার্ডের প্রাচীনমায়াপুর এলাকায় আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। ইন্ডোর স্টেডিয়ামের প্রথম ধাপ হল অত্যাধুনিক মানের সুইমিং পুল। পৌরসভা সূত্রে আরও জানা যায়, আধুনিক মানের ইন্ডোর স্টেডিয়ামের অঙ্গ হিসাবে সুইমিং পুলের পাশাপাশি এখানেই গড়ে উঠবে শিশুদের জন্য শিশু সুইমিং পুল,ব্যালেন্স ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, পুরুষ ও মহিলাদের জন্য ড্রেসিং রুম, আলাদা আলাদা টয়লেট , ইন্টারনাল পথ সহ সর্বোপরি ইন্ডোর গেম।

Post a Comment