দ্বিতীয় দফার করোনা ভ্যাকসিন কারা পাবেন, কেন্দ্রের তালিকা প্রকাশ
দি নিউজ লায়নঃ দেশজুড়ে প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন দেওয়া শুরু হবে ১ মার্চ থেকে। পরবর্তী পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তি ও শারীরিক অসুস্থতা রয়েছে এমন ব্যক্তিদের করোনা টিকা দেওয়ার কথা স্থির হয়।
কো-মর্বিডিটির ২০টি তালিকা সরকারের তরফে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে গত এক বছরে হার্ট ফেলের সমস্যা, হৃদযন্ত্রের অন্য কোনও সমস্যা, ডায়াবিটিস, হাইপারেনশন, স্ট্রোক, কিডনি/ লিভার/ স্টিম সেল ট্রান্সপ্ল্যান্ট ইত্যাদি একাধিক বিষয়।
সরকারি হাসপাতালে টিকা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া প্রাইভেট হাসপাতালে আয়ুস্মান ভারত সহ অন্যান্য সরকারি স্বাস্থ্য যোজনার আওতায় মিলবে ভ্যাকসিন। তবে সেক্ষেত্রে চার্জ লাগবে।

Post a Comment