যুব তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে - The News Lion

যুব তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ       যুব তৃণমূলকর্মীদের মারধরের অভিযোগ উঠলো স্থানীয় ভাজপা দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে চাচোল মহকুমার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুব তৃণমূল কর্মীদের নাম কৌশিক সিংহ (২২) ও দীপক পাসওয়ান (২৪)। তাদের হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। 


পাশাপাশি এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহত যুব তৃণমূল কর্মী কৌশিক সিংহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে থানার সামনে দাঁড়িয়ে তারা চা খাচ্ছিলেন। সেই সময় বেশ কয়েক জন দুষ্কৃতী তাদের ওপর অতর্কিতে চড়াও হয়ে মারধর শুরু করে। এমনকি মাটিতে ফেলে লাথি চর-ঘুষি মারা হয় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে অন্যান্য সহ-কর্মীরা গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে। 


দুজন চিকিৎসাধীন রয়েছে।  গোটা ঘটনার পিছনে স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার ঘটনার অভিযোগ তুলেছে ব্লক তৃণমূল নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুরের ১ ব্লক  যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, দলের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনা পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মুক্ত রয়েছে। হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের শক্তি বৃদ্ধি হচ্ছে বলে শত্রু তার পাশেই এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পুরো ঘটনার ব্যাপারে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি পুলিশকে জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.