স্কুল থেকে আর বাড়ি ফেরেনি মেয়ে, শিলিগুড়ি মাটিগাড়ায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

স্কুল থেকে আর বাড়ি ফেরেনি মেয়ে, শিলিগুড়ি মাটিগাড়ায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ     স্কুল থেকে আর বাড়ি ফেরেনি মেয়ে। শিলিগুড়ি মাটিগাড়ায় প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াতেই মাথাভাঙা থেকে দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর খবর জানতে পারে বাবা। মাথাভাঙা থেকে শিলিগুড়িতে এসে প্রত্যন্ত গ্রামে শশ্মান ঘাটে একইসঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা প্রেমিক যুগলের। বৃহস্পতিবার সকালে মাটিগাড়ার বানিয়াখারী ভাঙাপুল এলাকার শ্মশানঘাটের বিশ্রামাগারে এক যুবক ও নাবালিকার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা।


ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রেমিক যুগলের মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে জানা যায় মাথাভাঙা জোড়পট্টি নিবাসী এই প্রেমিক যুগল কাউকে না জানিয়ে শিলিগুড়িতে এসেছিল। নাবালিকার বাবা নারায়ণ বর্মন জানান গত সোমবার স্কুলে ফর্ম ফিলাআপের নাম করে অন্য ছাত্রীদের সঙ্গে তাদের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী লতা বর্মন স্কুলে যায়। তবে স্কুল থেকে আর বাড়ি ফেরেনি সে।


 একদিন পেড়িয়ে গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপরই এদিন সকালে পরিবারকে পুলিশ  জানায় তাদের মেয়ের সঙ্গে অন্য এক যুবকের ঝুলন্ত মৃতদেহ মিলেছে। নাবালিকার পরিবারের তরফে জানানো হয় ওই যুবকের সঙ্গে বহুদিন ধরেই সম্পর্ক ছিল।একাধিকবার নাবালিকার পরিবার যুবককে বোঝায় মেয়েটি প্রাপ্ত বয়স হলে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে তবে তা সত্ত্বেও কি যুবক নানাভাবে ফুঁসলিয়ে মেয়েটিকে নিয়ে মাথাভাঙা থেকে পালিয়ে যায়। মৃত যুবকের নাম হরিনাথ দেবনাথ (২৮)ও নাবালিকার নাম লতা মন্ডল (১৪)। পরে পরিবারের সদস্যরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে ছেলেটির মৃতদেহ ময়নাতদন্তের পর এদিন পরিবারের হাতে হস্তান্তর করা হয়। তবে নাবালিকার দেহ এখনও ময়নাতদন্ত না হওয়ায় শুক্রবার ময়নাতদন্তের পরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.