মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে পৌঁছলো বিকল্প টিউব শিলার মেশিন - The News Lion

মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে পৌঁছলো বিকল্প টিউব শিলার মেশিন

 


দি নিউজ লায়নঃ     মাথাভাঙা মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে টিউব সিলার মেশিন না থাকায় দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছিল রক্ত আদান-প্রদান করতে। অবশেষে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে পৌঁছলো বিকল্প টিউব শিলার মেশিন। মাথাভাঙা হাসপাতালে এই মেসিন আসায় স্বাস্থ্য কর্মীরা খুশি। এদিন মাথাভাঙা মহাকুমার হাসপাতাল সুপার ডঃ দেবদীপ ঘোষ বলেন, ‘জেলার যে ব্লাড কালেকশন ভ্যান রয়েছে সেখানে তিনটি পোর্টেবল শিলার রয়েছে। 


সেখান থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের জন্য একটি টিউব শিলার আনা হয়েছে। এর ফলে হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্তের সমস্যা সমাধান হতে পারে। এক সপ্তাহের বেশি সময় ধরে মাথাভাঙা মহাকুমার হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক এর দুটি টিউব শিলার বিকল হয়ে থাকায় সমস্যা হচ্ছিল। মাথাভাঙা মহাকুমার হাসপাতাল ব্লাড ব্যাংক এ রক্তের সংকট তৈরীর পাশাপাশি ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহের কাজ বন্ধ ছিল। মাথাভাঙ্গা হাসপাতালে ব্লাড ব্যাংকের তরফে কোন রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করা যাচ্ছিল না। 


ফলে রক্তের প্রয়োজনে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের কোচবিহার অন্যত্র যেতে হচ্ছিল। এখন ব্লাড কালেকশন ভ্যান থেকে টিউব শিলার এনে সাময়িকভাবে সমস্যার সমাধান হয়েছে।’ তবে ব্লাড ব্যাংকের সমস্যার স্থায়ীভাবে সমাধানের জন্য টেবল টপ টিউব শিলার সরবরাহ করার দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা হ্যাপি টু হেল্প এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রদীপ্ত দাম ও তনময় চক্রবর্তী জানান, ‘অবিলম্বে মাথাভাঙ্গা ব্লাড ব্যাংকে টেবল টপ সেলার সরবরাহের দাবী করছি সাধারণ রোগীদের স্বার্থে। সামরিক কিছু সমস্যা সমাধান হলেও স্থায়ীভাবে এর সমাধান করা প্রয়োজন।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.