দাদার বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার সময় শালবনির বাঁকিশোল এলাকায় পথ দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু - The News Lion

দাদার বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার সময় শালবনির বাঁকিশোল এলাকায় পথ দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

 


 দি নিউজ লায়নঃ        পাড়াতুতো দাদার বিয়ে দিয়ে আর বাড়ি ফেরা হলো না শালবনি থানার ভাদুতলার ধান্যশোল গ্রামের প্রীতম মাহাতোর ( ২৯) । গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধু অর্কদীপ মাহাতো। তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা সংকট জনক।


শুক্রবার রাতে তাঁরা দুজনে বাইকে চড়ে শালবনি থানার পীড়াকাটায় পাড়ার এক দাদার বিয়ে দিতে যায়। বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হওয়ার পর বাইকে চড়ে রাত আড়াইটা নাগাদ তাঁরা ফিরছিল। সে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল । মাথায় হেলমেট ছিল না । 


শালবনি থানার বাঁকিসোলের জঙ্গলের সামনে বাঁক নেওয়ার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শালগাছে ধাক্কা মারে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলেই প্রীতম মাহাতোর মৃত্যু হয়।শালবনি থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।ওই ঘটনার ফলে  ধান্যশোল গ্রামে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আনন্দ এর বদলে শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.