কুনাল ঘোষের হাত ধরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার বিকালে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে ও পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয় ।ওই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ, দেবাশীষ চৌধুরী, উজ্জ্বল দত্ত, ছত্রধর মাহাতো,বিধায়ক দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো ও খগেন্দ্রনাথ হেমব্রম সহ আরো অনেকে।
ওই সভামঞ্চে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মজদুর ইউনিয়নের রাজ্য সম্পাদক গোপাল পালের নেতৃত্বে শতাধিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ সহ উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।কুনাল ঘোষ বলেন আগামী দিনে জঙ্গলমহল এলাকার বিভিন্ন দলের মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। যারা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের সকলকে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার তিনি আহ্বান জানান।
সেই সঙ্গে তিনি বলেন যেভাবে সমাবেশে মানুষের ঢল নেমেছে তাতে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস প্রতিটি আসনে জয়লাভ করবে। বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করবে ।যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্বেও রাজ্য সরকার উন্নয়নের কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করে উন্নয়ন করেছে ।তাই জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে বিজেপিকে জঙ্গলমহল থেকে মানুষ বিদায় জানাবে।

Post a Comment