বিজেপির পরিবর্তনের রথযাত্রা মুর্শিদাবাদে ১০০ কিলোমিটার পথে বাধায় ধুন্ধুমার - The News Lion

বিজেপির পরিবর্তনের রথযাত্রা মুর্শিদাবাদে ১০০ কিলোমিটার পথে বাধায় ধুন্ধুমার

 


দি নিউজ লায়নঃ      রাজ্যজুড়ে শুরু হওয়া বিজেপির রথযাত্রা শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত সাগরদিঘী থেকে রঘুনাথগঞ্জ গামী রাজ্য সড়কের মনিক গ্রাম এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে রথ যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে চরম ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। তড়িঘড়ি সাগরদিঘী থানা সহ পার্শ্ববর্তী একাধিক থানা এলাকা থেকে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে। 


এর পরেই এদিন রথ যাত্রায় অংশগ্রহণকারীরা রাস্তায় বসে পথ অবরোধের মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ ব্যাপারে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন," ওই রথযাত্রা নিয়ে রুট সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেওয়ায় পুলিশ তাদের রথের অভিমুখ অন্যদিকে ঘোরানোর কথা বলে। সেই নিয়েই সমস্যার সূত্রপাত"। 


যদিও এদিন এর প্রায় স্থানীয় ডাকবাংলো মোড় থেকে জিয়াগঞ্জ হয়ে লালবাগ শহরপর্যন্ত ১০০ কিলোমিটারের এই রথ যাত্রায় অংশগ্রহণ করেন উত্তরাখণ্ডের সমাজকল্যাণমন্ত্রী রাজেশকুমার এছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির পরিবর্তনের রথ যাত্রার দায়িত্বপ্রাপ্ত কল্যাণ চৌহান সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা উত্তর মুর্শিদাবাদ যুব মোর্চা সাধারণ সম্পাদক দেবাঞ্জন মজুমদার সহ অন্যান্যরা।এই রথযাত্রা কে কেন্দ্র করে ক্রমশ পরিস্থিতি জটিল হতে শুরু করে এদিন।


উত্তরাখণ্ডের সমাজকল্যাণমন্ত্রী রাজেশকুমার বলেন," পুলিশ গায়ের জোরে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে বাধা দিতেই এই রথ যাত্রার পথ আটকে দেয়"। 

যদিও পুলিশের দাবি, ‘পরিবর্তন যাত্রা’ আটকানো হয়নি। এদিন রাজ্যজুড়ে বামেদের ডাকে বাংলা বন্‌ধ চলায় বিজেপি নেতাদের রথ নিয়ে অপেক্ষা করতে বলা হয়। সময়মত রথযাত্রা হলে বাধার প্রশ্ন ছিল না। কিন্তু তা দেরি হওয়ায় নিরাপত্তার স্বার্থেই থেমে যেতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিজেপির এই রথযাত্রা রথযাত্রা দলীয় সমর্থকদের নিয়ে নবাব নগরী লালবাগের দিকে রওনা দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.