পর্তুগিজ রাষ্ট্রদূতকে ৭2 ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে ভেনিজুয়েলা
দি নিউজ লায়নঃ নিজেদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার কড়া জবাব দিয়েছে ভেনিজুয়েলা। কারাকাসে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে বুধবার বহিস্কার করার পরই পর্তুগিজ রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে সময় সীমা বেঁধে দিয়েছে দেশটি।
এর ফলে এ ব্লকে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে বলে জানিয়েছে এএফপি। ‘গণতন্ত্রের ক্ষতিসাধনের’ অভিযোগে ভেনিজুয়েলার ১৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হওয়ার দু’দিন পর রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তে পেড্রোসার বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিলেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা।
আরিয়াজা সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত আজ আমরা ইসাবেল ব্রিলহান্তকে জানিয়ে দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘ভেনিজুয়েলা ছাড়তে তাকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে।’

Post a Comment