মুখ্যমন্ত্রীর জালধোয়া ঘাট সেতু ঘোষণায় উৎসব মহিষ কুচি গ্রামে
দি নিউজ লায়নঃ স্বাধীনতার পর থেকে দাবি উঠেছিল একটি সেতুর। সেতুটি সংযোগ স্থাপন করবে অসম ভুটান এবং বাংলাদেশের মধ্যে। কোচবিহার তুফানগঞ্জ মহকুমার 2 নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েত এলাকার রায়ডাক নদীর ওপর জালধোয়া ঘাট সেতুর দাবি পূরণ করলেন মমতা। আর তাতেই উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে গোটা গ্রামের। স্থানীয় বাসিন্দা কল্পনা ঘোষ ও শ্যামল সরকার এর কথায়,সেতু হলে সাধারণ মানুষের যথেষ্ট উন্নতি হবে।
বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে যাবে এই এলাকায়। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উপকার হবে। বিশেষ করে বর্ষার দিনে অসুস্থরা অতি সহজে চিকিৎসার জন্য বড় হাসপাতালে যেতে পারবে। শুধু তাই নয় বন্যার সময় যথেষ্ট উপকার হবে সাধারণ মানুষের।মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গোটা গ্রাম শনিবার উৎসবের আমেজে সবুজ আবির খেলে মিষ্টিমুখ করিয়ে নিজেদের আনন্দ জাহির করল।
মহিষ কুচি 1 নম্বর অঞ্চলের তৃণমূল কার্যকরী সভাপতি একরামুল হক বলেন, অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিল বাম আমলে নেতারা এসে শুধু ঘুরে দেখে গেছেন, লোকসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি সাংসদ জণ বাড়লা ও প্রতিশ্রুতি দিয়েছিল সেতুর কিন্তু সবটা লোক দেখানো।মমতা যা বলেন তা করে দেখান, শেষ তার কাছে এই দাবি দেখা হয়েছিল সেতুটির। তিনি সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন তাই তাকে অসংখ্য ধন্যবাদ।
বলা বাহুল্য, আলিপুরের সংসদ তথা বিজেপির জন্ বারলা নিজে এলাকায় উপস্থিত হয়ে শুধু তৈরীর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই সব এখন অতীত।রাজ্যের ক্ষেত্রে কল্পতরু মমতা তা আরো একবার প্রমান পেলো কোচবিহার জেলা। তাই মমতাময়ী কে ধন্যবাদ জানিয়ে উৎসবের পরিবেশ গ্রামে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে শীত সেতুর মোট দৈর্ঘ্য দুই কিলোমিটারের একটু বেশি। অ্যাপ্রচ রোড 10 কিলোমিটার।বিধানসভা নির্বাচনের আগে কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Post a Comment