মিম বিজেপির দালাল, সিদ্দিকী থার্ডক্লাস - ইফতেহাদুল ওলেমার মালদা জেলা সম্পাদক সিফাতুল্লা
দি নিউজ লায়নঃ মমতা এবারও সরকারে থাকবেন । ইমাম, মোয়াজ্জেমরা তাঁর পাশে রয়েছেন। রবিবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন মালদা জেলার ইফতেহাদুল ওলেমার জেলা সম্পাদক সিফাতুল্লা সাহেব। পাশাপাশি এদিন মিম এবং আব্বাস সিদ্দিকীর কড়া সমালোচনা করেছেন ইত্তেহাদুল ওলেমার জেলা সম্পাদক। তিনি বলেন, মিম একটি সাম্প্রদায়িক দল ভাজপার দালাল। এরা কিছুই করতে পারবে না। আর আব্বাস সিদ্দিকী একটা থার্ড ক্লাস মানুষ। ফুরফুরা শরিফ একটি পবিত্র স্থান সেখানে নিজের স্বার্থে জন্য রাজনীতি ঢুকিয়ে দিয়েছেন নিজের স্বার্থে পেট বাঁচাবার জন্য। এসবে কিছু যায় আসে না।
রবিবার দুপুরে বিধানসভায় নির্বাচনকে ঘিরে উওর মালদার সমস্ত ইমাম , মোয়াজ্জেমদের নিয়ে চাঁচলের ফুটবল স্টেডিয়ামের সামনে একটি বেসরকারি লজে সভার আয়োজন করা হয়।এদিনেই সভা মঞ্চ থেকেই মিম ও আব্বাস সিদ্দিকীকে কড়া ভাষায় তীব্র আক্রমণ করেন জেলা ইমাম-মোয়াজ্জেমদের সম্পাদক সিফাতুল্লাহ সাহেব।পাশাপাশি তিনি এদিন সভা মঞ্চ থেকে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগান তোলার পাশাপাশি খেলা হবে স্লোগানে তুলেন সমস্ত ইমাম ও মোয়াজ্জেমেরা। বাংলার ২৯৪ টি আসনে মমতাকে দেখেই সমস্ত কেন্দ্রগুলিতে মানুষ ভোট দেবে।

Post a Comment