হাতে খরতাল নিয়ে হরিনাম করলেন শুভেন্দু - The News Lion

হাতে খরতাল নিয়ে হরিনাম করলেন শুভেন্দু

 


দি নিউজ লায়ন;     হাতে খরতাল নিয়ে হরিনাম করলেন শুভেন্দু অধিকারী। গলায় মালা ঝুলিয়ে কপালে তিলক কেটে শনিবার হরিনামে মেতে উঠেন শুভেন্দু।  বিজেপিতে যোগদান করার পরে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দুর গলায় শোনা গিয়েছিল ‘হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে’। তবে এবার ধর্মীয় অনুষ্ঠানে হরিনাম করতে দেখা গেল শুভেন্দুকে। 


শনিবার দুপুরে মেচেদা ইসকন মন্দিরের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই গলায় মালা ঝুলিয়ে কীর্তন করেন তিনি। পাশাপাশি নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আরতীও করেন তিনি। এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পন্ডা সহ অন্যান্যরা।  



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.