স্ট্রীট রোমিও গ্রেপ্তার কাঁকসা থানার পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে
দি নিউজ লায়ন ; আজ বসন্ত পঞ্চমী।বাঙালির ভ্যালেন্টাইন ডে।হলুদ শাড়ি পরে কিশোরী কিম্বা যুবতী কে পাঞ্জাবি পরিহিত কিশোর কিম্বা যুবক প্রেম নিবেদন করবে এমন ছবি আজ চারিদিকে।তবে কেও কেও আছে যারা মহিলাদের উত্তক্ত্য করাটাও খুব পছন্দ করে আজকের দিনে।কাঁকসা থানার মহিলা পুলিশ দারুন সাজে সুসজ্জিতা হয়ে ফাঁদ পাতে।আর তাতে পা দিতেই গ্রেপ্তার দুই যুবক।
দুই স্ট্রীট রোমিও ধরা পড়ল সুসজ্জিতা মহিলা পুলিশ কর্মীদের টিজ করার অপরাধে । সকাল থেকেই কাঁকসা থানার মহিলা পুলিশ কর্মীরা শাড়ি পরে সুসজ্জিতা হয়ে স্কুলগুলির সামনে বেরিয়ে পড়ে।তাদের রাস্তায় দেখেই চোখ ছানাবড়া স্ট্রীট রোমিওদের।
মহিলা দেখেই কটুক্তি।ব্যাস আর যাস কোথায়?রাস্তায় পুলিশ তৈরি ছিল।মহিলা পুলিশ কর্মীরা হাঁক দিতেই হাজির পুলিশ কর্মীরা।গাড়িতে বসিয়ে স্ট্রীট রোমিও দের নিয়ে যাওয়া হল সোজা থানায়।।

Post a Comment