বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজসহ তিন দুষ্কৃতী গ্রেফতার
দি নিউজ লায়ন ; বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার মানিকচক থানার পুলিশ এবং স্পেশাল টাস্কফোর্স অফিসারেরা। ধৃতদের মধ্যে একজনের বাড়ি বিহারে বলে জানতে পেরেছে পুলিশ ও এসটিএফ কর্তারা। উদ্ধার হয়েছে ৫টি সেভেন এমএম পিস্তল এবং ৯০ রাউন্ড কার্তুজ । রবিবার রাতে মানিকচক থানার পুলিশ ও মালদা স্পেশাল টাস্কফোর্সের যৌথ উদ্যোগে অভিযান চালায় মথুরাপুরের সংঙ্করটোলা গ্রামে ।
সেখান থেকেই পুলিশ ও স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকেরা ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৫ সেভেন এম এম পিস্তল ও ৯০ রাউন্ড কার্তুজ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি মালদার রতুয়া থানা এলাকায়। তাদের নাম ঝাঁকসু চৌধুরী ও সোনাচাঁদ চৌধুরী এবং একজনের বাড়ি বিহারের কাটিহার জেলায় আমদাবাদ গ্রামে । তার নাম সাইয়েদ সুলতান আহমেদ ।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ৩ দুষ্কৃতি মানিকচকের বড়োসড়ো অপরাধমূলক বা পাচারের করতে এসেছিলেন কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তা ভেস্তে করে। পুশিল সূত্রে আরো জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলি বিহারের মুঙ্গের থাকে আনা হয়েছিল । ধৃত ৩ দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।

Post a Comment