বিয়ে বাড়ির বাস ভাঙচুর করলো মদ্যপ কিছু যুবক - The News Lion

বিয়ে বাড়ির বাস ভাঙচুর করলো মদ্যপ কিছু যুবক




দি নিউজ লায়ন ; কল্যাণী রুটের একটি বিয়ে বাড়ির বাস শান্তিপুর মতিগঞ্জ মোড় দিয়ে যাবার সময় একদল উন্মত্ত মদ্যপ যুবকের হাতে নিগৃহীত হয়। একটি টোটো তে  থাকা ওই মদ্যপ যুবকেরা বিনা প্ররোচনায় বাসটির সামনেরবড় অংশের কাঁচ ভেঙে দেয় এবং যথেচ্ছ গালিগালাজ করতে থাকে। এই পরিস্থিতিতে বাসে  থাকা যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে।


 সৌভাগ্যবশত সেই মুহূর্তেই শান্তিপুর থানার রাতের পুলিশ উপস্থিত হন এবং টোটো টাকে ধাওয়া করে আটক করে। যদিও দুজন ছাড়া টোটোতে থাকা বাকি সকলেই পালিয়ে যান বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে। শান্তিপুর থানার রাতের পুলিশের তৎপরতায় কল্যাণীর  উদ্দেশ্যে যাওয়া সেই বাসটির ভেঙে থাকা কাচগুলো রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। 


এই ঘটনাকে কেন্দ্র করে রাত প্রায় ১ টার পরেও যথেষ্ট উত্তেজনা ছড়ায় নদীয়ার শান্তিপুরের মতিগঞ্জ এর স্থানীয় বাসিন্দাদের মধ্যে।  যে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ তাদের মধ্যে একজনের সাথে কথা বলার চেষ্টা করলে সে এড়িয়ে যায় বিস্তারিত জানাতে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.