বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ - The News Lion

বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ




দি নিউজ লায়ন ;  বড় সাফল্য বীরভূম জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল সংখ্যক বিস্ফোরক উদ্ধার করলো রামপুরহাট থানার পুলিশ । বৃহস্পতিবার ভোরে ঝাড়খণ্ডের দুমকা থেকে একটি টাটাসুমো গাড়ি বিস্ফোরক আনা হচ্ছিল। সেই সময় ঝাঞ্জিয়া মোড়ে টহলরত রামপুরহাট থানার পুলিশ সন্দেহ হওয়ায় টাটাসুমো গাড়ি টিকে থামায়।


 পুলিশি  জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানায় গাড়িতে চকলেট আছে,কিন্তু পুলিশ চালকের জাববে সন্তুস্ট না হওয়ায় পুলিশ গাড়িতে তল্লাসী চালায়। তারপর বাচ্চাদের চকলেটের বস্তার নীচে লুকোনো ২৪ হাজার ডিটোনেটরের হদিশ পায় পুলিশ। 


টাটাসুমোর চালক জম্পাল সিং কে আটক করে রামপুহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বিস্ফোরোক। গাড়ির চালক ও গাড়ির মালিক দুজানার বাড়ি আসানসোলে। বীরভূমের পুলিশ সাুপার মিরাজ খালিদ জানিয়েছেন, গাড়িচালককে আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে বিস্ফোরকগুলো কোথায় পাচার করা উদ্দেশ্য ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.