বাড়িতে গিয়ে শয্যাশায়ী রোগীর হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলো ব্লক প্রশাসন - The News Lion

বাড়িতে গিয়ে শয্যাশায়ী রোগীর হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলো ব্লক প্রশাসন




দি নিউজ লায়ন ;  বাড়িতে গিয়ে শয্যাশায়ী রোগীর হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলো ব্লক প্রশাসন। রবিবার রাতে পুরুলিয়ার বান্দোয়ানের পারগেলা গ্রামের বাসিন্দা স্বপন সহিস (৩০)র হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়া হয়েছে। সোমবার তাকে বাঁকুড়ার সোনামুখির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


স্থানীয় সুত্রে জানাগিয়েছে, পারগেলা গ্রামের বাসিন্দা  স্বপন বাবু বাড়ীতে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত আট বছর ধরে বর্ধমানের দিঘিরপুরের একটি রাইস মিলে কাজ করতেন। লকডাউনের সময় কাজ ছেড়ে বাড়ী ফিরেছিলেন। মাস দুয়েক আগেও আবার ওই রাইস মিলে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময়ে তার কোমরের উপরে দুটো চালের বস্তা পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়।


 বিভিন্ন জায়গায় তার চিকিৎসা চলছিল। তার চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তার পরিবারের লোকজন। সেই সময় তার স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে দেওয়ার কথা জানায় ব্লক প্রশাসনকে। 


খবর পেয়ে তার স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়ার জন্য তার বাড়ীতে পৌছায় প্রশাসনের একটি দল। সঙ্গে ছিলেন বিডিও (বান্দোয়ান)ও। সেখান গিয়ে জানতে পারেন সে মানবাজার ২ ব্লকের রঘুনাথপুরে রয়েছে। রাতেই সেখানেই পৌছায় প্রশাসনের আধিকারিকরা। সেখানেই তার হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসনের আধিকারিকরা। 


স্বপন বাবুর স্ত্রী পূর্নিমা সহিস বলেন,পরিবারের এক মাত্র রোজগারে। তার দুর্ঘটনার পরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসার খরচে যা সঞ্চয় ছিল সেই টাকাও শেষ হয়ে গিয়েছে। টাকার পয়সার অভাবে চিকিৎস র জন্য বাইরে নিয়ে যেতে পারছিলাম না। তাই স্বাস্থ্য সাথীর কার্ডের জন্য ব্লক প্রশাসনকে জানিয়ে ছিলাম। রাতেই বাড়ীতে এসে তার স্বাস্থ্য সাথীর কার্ড করে দিয়েছে।


 কার্ড হাতে পেয়ে অনেকটা ভরসা পাচ্ছি। বিডিও(বান্দোয়ান) কাসিফ সাবির বলেন,তাকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পারি। ঘটনার কথা জানতে পেরেই দ্রুত রাতেই তার বাড়ীতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.