পুলিশের জালে জাল নথি বানানোর চক্র - The News Lion

পুলিশের জালে জাল নথি বানানোর চক্র




দি নিউজ লায়ন ;  গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে সফলতা পেল কোচবিহার পুলিশ। ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক স্থানীয় বাসিন্দার বাড়ির থেকে একটি জাল কাগজ পত্র বানানোর চক্র কে হাতে নাতে ধরে পুলিশ।সেখান থেকে একজন গাড়ির চালক ফালু শেখ সহ আখিরুল ইসলাম,এনামুল হক,সাজান আলী নামে আরও তিনজন কে গ্রেফতার করে পুলিশ।


প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন তারা সকলেই আসামের বাসিন্দা। যে স্থানীয় ব্যক্তির বাড়িতে তারা এই চক্র সাজিয়েছিল বাড়ির মালিক এখনো পলাতক রয়েছে। তাকেও অবিলম্বে পুলিশ গ্রেফতার করবে বলে জানান মাথাভাঙ্গা থানায় দায়িত্ব রত অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। মূলত তারা মানুষের থেকে ১৫০০ বা ২০০০ টাকার বিনিময়ে জালি কার্ড বানিয়ে দিত, তাদের সাথে ৫ টি মোবাইল, একটি ল্যাপটপ, প্রিন্টার একটি,কামেরা ,স্ক্যানার এই সমস্ত কিছু উদ্ধার করে।ধৃত দের আজ আদালতে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান দর্জি বাবু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.