মামারবাড়ি ঘুরতে এসে রহস্য মৃত্যু - The News Lion

মামারবাড়ি ঘুরতে এসে রহস্য মৃত্যু




দি নিউজ লায়ন ;  ভ্যালেন্টাইন্স-ডের দিন প্রেম নিবেদন করতেই নাকি মালদা এসেছিলেন প্রেমিক।  কিন্তু রহস্যজনকভাবে ভ্যালেন্টাইন্স-ডের সকালেই শোওয়ার ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকায়। এই এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন শিলিগুড়ি যুবক নির্ভীক প্রসাদ (২২)। আর তারপরই মামার বাড়িতেই শোবার ঘর থেকেই রহস্যজনক অবস্থায় গলায় ফাঁস দেওয়া ওই ব‍্যক্তির দেহ উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রেমঘটিত কারণেই হয়তো  সে আত্মহত্যা করে থাকতে পারে।


এদিকে ভ্যালেন্সটাইন্ড-ডে'র দিন প্রেমঘটিত কারণে  মৃত্যুর ঘটনায় ব্যাপক হইচই পড়ে গিয়েছে‌ অরবিন্দ পার্ক এলাকায়। যদিও মৃতের পরিবারের লোকেরা এখনো পরিষ্কার করে ওই ব‍্যক্তির রহস্যজনক মৃত্যুর ব্যাপারে কিছু জানাতে পারে নি পুলিশকে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির মিরিক বাজার এলাকার বাসিন্দা নির্ভীক প্রসাদ গত সাত দিন আগে মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে মালদার কোন মহিলার বন্ধুত্ব হয়েছিল । ভ্যালেন্টাইন্স-ডের দিন প্রেম নিবেদন করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ওই ব‍্যক্তির দেহ উদ্ধারে রহস‍্যের সৃষ্টি হয়েছে।


মৃতের এক মামা অর্ণব দে জানিয়েছেন শিলিগুড়িতে থাকেন ভাগ্নে। ও একাই এসেছিলো আমার বাড়িতে ঘুরতে। কিন্তু কেন এভাবে ভাগ্নে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো  কিছুই বুঝে উঠতে পারছিনা। ভাগ্নের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে ওই যুবকের মোবাইলটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.