শুভেন্দু অধিকারীকে গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তীর চ্যালেঞ্জ - The News Lion

শুভেন্দু অধিকারীকে গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তীর চ্যালেঞ্জ




দি নিউজ লায়ন ; বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুর শহরে দাঁড়িয়ে শুক্রবার রাতে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগদান করে গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তিনি তুলেছিলেন।তিনি বলেন আগে গড়বেতার বিধায়কের কি ছিল, এখন কি হয়েছে। কলকাতায় তার ফ্ল্যাট রয়েছে। জানেন তার দাম এক কোটি ২০ লক্ষ টাকা। তিনটি চার চাকার গাড়ি  রয়েছে,আমি তালিকা রেখেছি। ভোটের প্রচার শুরু করতে দিন ভোট ঘোষণা হোক ধরে ধরে সব বলবো। 


তারই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী তীব্র ভাষায় শুভেন্দু অধিকারী কে আক্রমণ করেন। তিনি বলেন কলকাতার কোথায় আমার ফ্ল্যাট রয়েছে তাকে বলতে হবে। আমার কটা গাড়ি রয়েছে সেটা ওনাকে দেখাতে হবে। উনি যদি এক বাপের ব্যাটা হয়ে থাকেন তাহলে প্রমাণ দিন। সেই সঙ্গে তিনি বলেন উনাকে আমি গুরুত্বপূর্ণ নেতা বলে মনে করি না।


 তাই ওনার বিরুদ্ধে আমি কোন মানহানির মামলা করব না ।কারণ যার কোনো মান নেই তার বিরুদ্ধে কি মানহানি মামলা করব কেন। দেখতে পাচ্ছেন তো ও যেখানে যাচ্ছে সেখানে মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে। তাই ওর মত ফালতু নেতার বিরুদ্ধে মানহানি করে আমার কোনো লাভ নেই। সেই সঙ্গে তিনি বলেন কাঁথিতে উনি রাতের বেলায় অনেক কিছুই করেন। রাত দুটো থেকে চারটি পর্যন্ত। প্রমাণ নেই তাই বলতে পারছি না ।যদি আমার কাছে প্রমাণ থাকতো তাহলে আমি বলতে পারতাম। কিন্তু উনার মত এত বাজে মানুষ পৃথিবীতে কোথাও দেখি নি। 


উনি যে ভাষায় আক্রমণ করছেন সেই ভাষার জবাব জনগণই দেবে। কারণ কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সামরিক লাভবান হওয়া যায়। কিন্তু দীর্ঘস্থায়ী লাভবান হওয়া যায় না। তিনি শুভেন্দু অধিকারী কে আরো কটাক্ষ করে বলেন যখন উনি তৃণমূল কংগ্রেস এ ছিলেন তখন অনেক কিছুই জানতেন।  কুড়ি বছর ধরে দলে থেকে দলের খেয়ে বড় হয়েছেন আর এখন বড় বড় কথা বলছেন। 


জননেতা কাকে বলে যিনি জনগনের কাজ করেন জনগণের পাশে থাকেন। উনি যদি জনগণের পাশে থাকেন তাহলে ৩০ জন দেহরক্ষী নিয়ে উনাকে রাস্তায় চলাচল করতে হতো না ।সেই সঙ্গে তিনি বলেন শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর জেলা সহ বাংলার জনগণ মীরজাফরকে উপযুক্ত জবাব দেবেন। 


তাই তিনি বলেন যদি উনার হিম্মত থাকে আমি জোর গলায় বলছি উনি যদি এক বাপের ব্যাটা হয়ে থাকেন আমার কলকাতায় ফ্ল্যাট কোথায় আছে সেটা প্রমাণ করুন। তাহলে ভাববো উনার কথার মূল্য আছে। নাহলে ভাববো উনি একটা ফালতু মানুষ।  এইভাবে মানুষের বিরুদ্ধে উনি মিথ্যা অপপ্রচার করে বাহবা পাওয়ার চেষ্টা করেন। তাই উনার মুখোশ খুলে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে তিনি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.