শান্তিপুরে বাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ ফুটের বিষাক্ত চন্দ্রবোড়া সাপ
দি নিউজ লায়ন ; শান্তিপুর পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়ার এক গৃহস্থবাড়িতে থেকে উদ্ধার হলো প্রায় ৫ ফুটের একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। বুধবার সকাল এগারোটা নাগাদ ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে বাড়ির পাচিলের কোনার একটি গর্তে ঢুকে থাকতে দেখে ওই গৃহস্থ বাড়ির লোকজনেরা। এর পরেই বাড়ির অন্যান্য সদস্যরা খুবই আতঙ্কিত হয়ে পড়ে তড়িঘড়ি ফোন করে বনদপ্তরকে।
বনদপ্তর এর নির্দেশ অনুযায়ী আজ একইভাবে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছে ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে বস্তাবন্ধী করে।
এ বিষয়ে অনুপম সাহা জানান, শীতকালে এ ধরনের বিষাক্ত সাপ গুলি গর্তের মধ্যে থেকে যায়, মাঝেমধ্যে রোদ্দুর তাপনোর জন্য বাইরে বেরিয়ে আসে এতে আতঙ্কের কিছু নেই। সাপকে আঘাত না করলে নিজে থেকে কাউকে কামড়ায় না, এখন এই বিষাক্ত চন্দ্রবোড়া সাপ টিকে উদ্ধার করা হলো এরপর বনদপ্তরের হাতে তুলে দেয়া হবে।

Post a Comment