মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯২ শতাংশ সম্পন্ন - The News Lion

মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ ৯২ শতাংশ সম্পন্ন




ঢাকা প্রতিনিধি : মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা ৯২ ভাগ এবং পদ্মা বহুমূখী সেতুর নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজ শনিবার সকালে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানিয়েছেন তিনি।  


 ২০২২ সালের জুনের মধ্যে সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি।  মন্ত্রী বলেন, পদ্মাসেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। পদ্মাসেতুর বাস্তবায়নে দেশের দক্ষিনাঞ্চলের মানুষ সার্বিকভাবে উন্নয়নের মহাসড়কে ভূমিকা রাখতে পারবে বলে মত প্রকাশ করেন তিনি।  


এসময় তিনি বলেন, সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ মুহুর্তে প্রধান লক্ষ্য। একইসাথে সরকারের উন্নয়নের পথযাত্রায় ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিনত করার ইচ্ছা ব্যক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.