বাসন্তীতে পারিবারিক বিবাদ, ধারালো অস্ত্রের কোপে জখম বাবা ও ছেলে - The News Lion

বাসন্তীতে পারিবারিক বিবাদ, ধারালো অস্ত্রের কোপে জখম বাবা ও ছেলে




দি নিউজ লায়ন ; রবিবার সকালে পারিবারিক বিবাদের জেরে সংঘর্ষ বেঁধে গেলে কোপাকুপিতে জখম হয় বাবা ও ছেলে।জখমদের নাম এচাক সরদার ও আজিজুল সরদার।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া অঞ্চলের ভাঙনখালি গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙনখালির কলতলার বাসিন্দা এ্যাচাক সরদার ও আজিজুল সরদার সম্পর্কে বাবা ও ছেলে। 


ঘরের একটি সানসেড তৈরী নিয়ে শনিবার দুপুরে এ্যাচাক সরদার ও সিরাজুল সরদারে পরিবারের মধ্যে বচসা তৈরী হয়।সাময়িক ভাবে মিটেও যায়।পরের দিন সকালে স্থানীয় কলতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলোন এ্যাচাক ও আজিজুল সরদাররা।অভিযোগ সেই সময় সিরাজুল সরদার,রবিউল সরদার,বাবলু হালদাররা আচমকা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাবা ও ছেলের উপর।বেধড়ক মারধোর করার পাশাপাশি তাদের কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ।


 স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তাদের চিকিৎসা চলছে। এ বিষয়ে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.