বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে ৮ কোটি ১৪ লাখের বেশি মানুষ - The News Lion

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে ৮ কোটি ১৪ লাখের বেশি মানুষ




আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আট কোটি ১৪ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে।  শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। এ সময়ে মারা গেছেন ২৪ লাখ ১১ হাজারের বেশি মানুষ।  আজ সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।  ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। 


সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জন।  ওয়েবসাইটটি বলছে, এখন সারাবিশ্বে আক্রান্ত রোগী রয়েছেন দুই কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৬১২ জন। এর মাঝে অন্তত ৯৮ হাজার রোগীর অবস্থা সংকটাপন্ন।  বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। 


ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। তবে গণটিকাদান শুরুর পর ভারতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।  স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রবিবার (১৪ই ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট পাঁচ লাখ ৪০ হাজার ৫৯২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত করোনায় মোট আট হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে।


 এ পর্যন্ত দেশে টিকাগ্রহণকারী নয় লাখ ছয় হাজার ৩৩ জন।  ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের বছরের ৯ জানুয়ারি।  ওই বছরের ১৩ই জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.