মতস্যজীবীর জালে বিরল প্রজাতির মাছ
দি নিউজ লায়ন ; দিন আনা দিন খাওয়া।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ৬ নম্বর শিকারী পাড়ার গ্রামের বাসিন্দা মৎস্যজীবী চরণ হালদার।প্রতিদিনের মতন রবিবার সকালে জাল নিয়ে মাছ কাঁকড়া ধরার জন্য বেরিয়ে পড়েছিলেন সুন্দরবনের নদীখাড়িতে মৎস্যজীবী চরণ হালদার।আর বেলা বাড়ার সাথে সাথে সুন্দরবনের হোগল নদীর পুরন্দরপুর এলাকায় জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন মৎস্যজীবী চরণ হালদার।দুপুরে হঠাৎই নদীতে জাল ফেলে সেই জাল তুলতে গিয়ে সমস্যা হতে দেখা যায়।
তখন মৎস্যজীবী একটু চিন্তায় পরে গিয়ে ভাবতে থাকে জালে হয়তো কুমির আটকে পড়েছে।ফলে ভয়ে ভয়ে সতর্কতার সাথে জাল খুব সাবধানে টেনে নদীর পাড়ে তুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায়।দেখে জালের মধ্যে বিশাল আকৃতির বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।মাছটির ওজন প্রায় ২৫ কেজি।সে নদী থেকে মাছটি নিয়ে আসলে সোরগোল পরে যায় প্রতিবেশীদের মধ্যে।
মাছটির বাজার মূল্য কত তা অবশ্য তার জানা নেই।তবে স্থানীয় বাসিন্দা কিশোর দাস সহ পাড়ার লোকজন মাছটি কিনে নিয়ে ভাগ বাটোয়ারা করে নেয়।যার ফলে মাছটির বাজার মূল্য উঠে যায় প্রায় ১২ টাকা।তবে মাছটি আড়তে নিয়ে গেলে ১৫ থেকে ১৬ হাজার টাকা দাম উঠত এমনি মত স্থানীয় মানুষজনের। যদিও মাছটি ঠিক কী ধরণের মাছ তা নিশ্চিত করে বলতে পারেননি মৎস্যজীবীরা।

Post a Comment