ঢাকায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর
ঢাকা প্রতিনিধি : ঢাকায় যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। দুই দিনের সফরে আগামী ৪ মার্চ ঢাকায় যাবেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়াবলি চূড়ান্ত করা হবে। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি।
পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদির সফরের সময়ে আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন।

Post a Comment