পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে - The News Lion

পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে




দি নিউজ লায়ন ; নিজের মুদিখানার দোকানে এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো সোমবার বিকেলে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম, তারনি কান্ত সিংহ। তার বাড়ি উত্তর দিনাজপুরের করনদিঘি থানার লাহুরাতা-২ গ্রাম পঞ্চায়েতের জয়নাগারা গ্রামে। জানা গেছে ওই যুবক গ্রামীন পুলিশের পদে করনদিঘির লাহুতারা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত ছিলেন। 


এদিন করনদিঘির লাহুতারা-২ গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে তার মুদিখানার দোকানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে করনদিঘি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির জন্যই সে আত্মঘাতী হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান।  আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.